News Sonar Bangla: জাতীয়

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Tuesday, 15 January 2019

মুখ্যমন্ত্রীরর সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এই অ্যাপের সাহায্যে

January 15, 2019 0
নিউস সোনার বাংলা: যোগাযোগ আরও বাড়াতে এবার নয়া অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার। নয়া অ্যাপের মাধ্যমে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা যাবে। তবে, এই পরিষেবা আমজনতার জন্য না হলেও শিক্ষা দপ্তরের কর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কোথায় কোনও সমস্যা হলে, মুহূর্তেই সেই সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী। মূলত, দপ্তরের কাজে গতি বাড়াতেই উদ্যোগ বলে জানা গিয়েছে।
Read More

কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই চলবে রিজার্ভ ব্যাঙ্ক- গর্ভনর।

January 15, 2019 0

এই মুহূর্তে জাতীয় রাজনীতির অন্দরে যে জল্পনাটি মাথাচাড়া দিয়ে উঠছে সেটি হল-রিজার্ভ ব্যাঙ্ককে কি করায়ত্ত্ব করে ফেললন মোদী? এবং এই জল্পনার সূত্রপাত নতুন গর্ভনরের কথায়। কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই চলবে রিজার্ভ ব্যাঙ্ক,দায়িত্ব নিয়ে এমন কথাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের নয়া গর্ভনর শক্তিকান্ত দাস।
সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই তিনি বক্তব্যে জানালেন,’আরবিআই এমন কোনও পরিস্থিতি তৈরি করবে না, যেখানে নগদের জোগান দিতে গিয়ে উলু বনে মুক্ত ছড়ানো হয়ে যায়।’ যে পথের বিরুদ্ধে যেতে গিয়ে গর্ভনর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল প্রাক্তনকে,নয়া গর্ভনর কি সেই পথেই হাঁটছেন? এই প্রশ্নকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।
নগধ সঙ্কটে ভুগছে এমন বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানকে লোকসভা ভোটের মুখে চাঙ্গা করে তুলতে আরবিআইয়ের সাহায্য চেয়েছিল কেন্দ্র। কেন্দ্রের দাবী ছিল,এই আর্থিক সংকটে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোকে রিজার্ভ ব্যাঙ্কে নিজস্ব কোষাগারের অর্থ দিয়ে সহায়তা করবে। কিন্তু কেন্দ্রের এই আবেদন নিয়ে প্রথম থেকেই আপত্তি জানায় প্রাক্তন আরবিআই প্রধান।
Read More

বিনা অনুমতিতে কাটা হল ১০০০ গাছ প্রধানমন্ত্রীর হেলিপ্যাডের জন্য

January 15, 2019 0

নিউস সোনার বাংলা: তিনি প্রধানমন্ত্রী। ঠিক-বেঠিকের তোয়াক্কা না করে তাঁর জন্যে সব কিছুই হতে পারে। যে সময়ে দাঁড়িয়ে মাত্রাতিরিক্ত দূষণ রোধ করতে আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন, যখন দূষণ আটকাতে নানারকম পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজ্যে সভা করতে আসার জন্যে কেটে ফেলা হল এক হাজার গাছ।


আগামিকাল উড়িষ্যার বলাঙ্গীরে সভা করতে আসছেন মোদী তাই তাঁর জন্যে হেলিপ্যাড তৈরি করতে গিয়ে কেটে ফেলা হল এতগুলি গাছ। রেল কর্তৃপক্ষকে এই ব্যাপারে নোটিশ দর্শানো হয়েছে এবং কার অনুমতিতে এবং কেন এই কাজ করা হয়েছে জানতে চাওয়া হয়েছে তাও-ও। ১০০০টি গাছ কাটার জন্য নেওয়া হয়নি বনদফতরের অনুমতি৷ বনদফতরের এক আধিকারিক জানান, ‘১০০০টি গাছ কাটার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ সম্ভবত ১০০০ থেকে ১২০০টি গাছ কাটা হয়েছে ৷’
সূত্রের খবর রেলের জমিতে গাছ গুলি ছিল কিন্তু তারাও নিজেদের ওপর থেকে এই ঘটনার দায় ঝেড়ে ফেলতে চাইছে। রাজ্যসভার সাংসদ প্রশান্ত নন্দ বলেছেন, নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যদি গাছ কাটার দরকার পড়ে, তা হলে রাজ্য সরকার নিশ্চয়ই ঠিক সিদ্ধান্ত নিয়ে থাকবে।’’ 

গুটিকয়েক মানুষ এই ঘটনাকে সমর্থন করলেও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন পরিবেশবিদরা। কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ বান্ধব ‘কন্যাশ্রী কলম’ ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন, সেখানে এতগুলি গাছ এভাবে কেটে ফেলার জন্য আবারও তীব্র সমালোচনার মুখে মোদী। যদিও বিজেপির পক্ষ থেকে স্বাভাবিক ভাবেই কোন রকম কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More

Post Top Ad

Your Ad Spot